‎নবীগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে একটি ব্রিজের নিচ থেকে জাবেদ মিয়া ২৮ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

‎নবীগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

‎স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে একটি ব্রিজের নিচ থেকে জাবেদ মিয়া (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বনগাঁও ও পিঠুয়া গ্রামের মধ্যবর্তী স্থানে একটি ব্রিজের নিচে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

‎নিহত জাবেদ মিয়া নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা এবং মো. আতিক মিয়ার ছেলে।

‎পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে জাবেদের মোবাইলে একটি অজানা নম্বর থেকে কল আসে। কল রিসিভ করার পর তিনি বাড়ি থেকে বের হন এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

‎ঘটনাস্থলে গিয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া, এসআই রিপনসহ পুলিশ সদস্যরা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, “প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহে কিছু চিহ্ন রয়েছে, যা তদন্তে সহায়ক হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️