জামালপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু 

জামালপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু 

জামালপুর প্রতিনিধি : 'জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধি ভবিষ্যৎ' এ প্রতিপাদ্যে সামনে রেখে সারাদেশের ন্যায় জামালপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ মে) সকালে এ উপলক্ষে শহরের ফৌজদারি মোড় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিস গিয়ে শেষ হয় র‍্যালিটি।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। 

প্রধান অতিথির বক্তব্যে আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি বলেন, সরকারের ভূমিসেবা মেলার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছিয়ে দেওয়া সম্ভব। প্রচার-প্রচারণা বৃদ্ধি করে সাধারণ মানুষদের এই সেবার আওতায় আনতে হবে। অনলাইনেই এখন বেশিরভাগ কাজ করা যায়, এটাও সেবার একটি ইতিবাচক দিক। 

এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমি আক্তার।

সদর উপজেলা সহকারী কমিশন (ভূমি) এসিল্যান্ড তানভীর হায়দারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন প্রমুখ। 

মেলায় সর্বমোট ৮ টি স্টল স্থান পেয়েছে। এছাড়া ৬৪ টি জেলায় ৮৯৩টি ভূমি সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

র‍্যালি ও আলোচনা সভায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️