চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ডিগ্রি

পৌষের মাঝে এসে চুয়াডাঙ্গায় মৃদু শৈত্য প্রবাহ শুরু হয়েছে। ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে সড়ক-মহাসড়ক ও ফসলের মাঠ

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ডিগ্রি

মোঃ আসাদুজ্জামান আসাদ ‌চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-পৌষের মাঝে এসে চুয়াডাঙ্গায় মৃদু শৈত্য প্রবাহ শুরু হয়েছে। ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে সড়ক-মহাসড়ক ও ফসলের মাঠ। একইসঙ্গে তাপমাত্রা কমে যাওয়ায় বেড়ে গেছে শীতের তীব্রতা। ফলে শীতে কাবু চুয়াডাঙ্গার জনজীবন।

আজ শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা। সেই সঙ্গে বয়ে যাচ্ছে জেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ। এতে কাবু হয়ে পড়েছে লাখো মানুষ। হিমেল বাতাসে ক্রমেই শীত বাড়ায় প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া বয়ে যাচ্ছে মৃদু শৈত প্রবাহ। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।সারাদেশের মতো কুয়াশায় ঢাকা পড়েছে চুয়াডাঙ্গা। দুপুর গড়িয়ে গেলেও মিলছে না সূর্যের দেখা। শীত জেঁকে বসেছে চারিদিকে। ভোর থেকে সকাল পর্যন্ত বাইরে লোকজনের উপস্থিতিও অনেকটাই কমে গেছে। তবে শীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ভ্যানচালক ও খোলা আকাশের নিচে থাকা অসহায়দের। স্বাভাবিক কাজ কর্মে যেতে পারছে না তারা। ছিন্নমূল মানুষেরা খড়কুটো জ্বেলে শীত নিবারনের চেষ্টা করছে। এ দিকে শীত থেকে বাঁচতে শীতবস্ত্রের দোকানগুলোতে বেড়েছে মানুষের ভিড়।হাসপাতাল গুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়ে গেছে। শীতে বেশি ভোগান্তিতে পড়েছেন বৃদ্ধ, শিশু, নারী ও রোগীরা। শীতের কারণে বয়স্ক ও শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বেশি।

এছাড়া কুয়াশার কারণে সড়কগুলোতে যানবাহন হেডলাইন জ্বালিয়ে চলাচল করছে। শৈত্য প্রবাহের কবল থেকে রক্ষায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রশাসনসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন সচেতন মহল।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️