চুয়াডাঙ্গায় সার ব্যবসায়ীকে আবারও লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা আকুন্দবাড়িয়ায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা এক সার ব্যবসায়ীকে ১লাখ টাকা জরিমানা করেছে।

চুয়াডাঙ্গায় সার ব্যবসায়ীকে আবারও লাখ টাকা জরিমানা

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা আকুন্দবাড়িয়ায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা এক সার ব্যবসায়ীকে ১লাখ টাকা জরিমানা করেছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় দর্শনা থানার আকন্দবাড়িয়া বাজারে চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এক অভিযান চালায়। অভিযানে সার-কীটনাশক ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়। এ সময় বিক্রয়মূল্য তালিকা প্রদর্শন না করা, অনুমোদনহীন ও নকল পণ্য বিক্রির অভিযোগে বেশ কয়েকটি দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এছাড়া, নকল সার বিক্রির প্রমাণ পাওয়ায় মেসার্স কামরুল ট্রেডার্সের মালিক কামরুল হাসানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি দল।

উল্লেখ্য, এর আগেও কামরুল ট্রেডার্সের বিরুদ্ধে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি, নকল ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক সরবরাহের অভিযোগে একাধিকবার জরিমানা করা হয়েছিল।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️