কুমিল্লায় স্কুল ছাত্রীকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা- লম্পট গ্রেফতার

কুমিল্লার বুড়িচং উপজেলার মাতলারচর এলাকায় স্কুল ছাত্রীকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনায় লম্পট মো: নবী(৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লায় স্কুল ছাত্রীকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা- লম্পট গ্রেফতার

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি কুমিল্লা:কুমিল্লার বুড়িচং উপজেলার মাতলারচর এলাকায় স্কুল ছাত্রীকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনায় লম্পট মো: নবী(৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ্ প্রধান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত সোমবার বিকেলে দিকে উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের মাতলারচর এলাকায় ৬ বছরের শিশু ( ছদ্ম নাম রোজিনা হাবিবা) নামে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করে মো: নবী নামের এক ব্যক্তি। এ ঘটনার পর ভোক্তভোগির শিশুর মা তাসলিমা আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।মামলার পর মঙ্গলবার বেলা ১১টার অভিযুক্ত আসামি মো: নবীকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছেন।

গ্রেপ্তারকৃত লম্পট ব্যক্তি উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের মাতালারচর মাস্টার বাড়ির আব্দুর রহিমের ছেলে।

জানা যায়, ৬ বছরের শিশু রোজিনা হাবিবা মাতলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনীর ছাত্রী। সোমবার বিকেল তিনটার দিকে অন্যান্য বাচ্চাদের সাথে বাড়ির পাশে নির্মানাধীন একটি বিল্ডিং এর ভিতর খেলাধুলা করাকালে একই বাড়ির মোঃ নবী সেখানে গিয়ে টাকা ও চকলেট দিবে বলে প্রলোভন দেখিয়ে শিশু রোজিনা হাবিবাকে তার স্ত্রী বাড়ীতে না থাকার সুযোগে ঘরের ভিতর নিয়ে দরজা বন্ধ করে দেয়। পরবর্তীতে শিশু হাবিবাকে জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা করলে সে চিৎকার করে। এসময় ধর্ষণের চেষ্টাকরী নবী ভয় পেয়ে যায় এবং শিশুটিকে ২০ টাকা দিয়ে কাউকে কিছু না বলার জন্য বলে। বিষয়টি শিশুটির মা তাসলিমা আক্তার জানতে পেরে বুড়িচং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলে পুলিশ আসামীকে গ্রেফতার করে।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি আজিজুল হক জানায়,ধর্ষণের চেষ্টা অভিযোগে মো: নবী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️