নাচোলে চলন্ত মোটরসাইকেলে আগুন

নাচোলে চলন্ত মোটরসাইকেলে আগুন

নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একটি চলন্ত মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা চলমান প্রচন্ড দাবদাহের কারণেই মোটরসাইকেলটিতে আগুন লেগে যায়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে নাচোল পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ততক্ষণে মোটরসাইকেলটি প্রায় ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার সাথে সাথে মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ায় মালিক রক্ষা পান।

নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লিডার আব্দুল বারী বলেন,রোদের প্রচন্ড তাপে (ওভার হিট) মোটরসাইকেলটিতে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া নাচোল রুক্ষ বরেন্দ্রাঞ্চল হওয়ায় এখানে অন্য যেকোনো স্থানের চেয়ে তাপমাত্রা বেশি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন,কেন মোটরসাইকেলে আগুন লাগল তা নিশ্চিত বলা সম্ভব নয়। তবে দুপুরে প্রচন্ড তাপ ছিল। টানা কয়েক দিন থেকেই নাচোলে তাপমাত্রা বেশি।

মোটরসাইকেলের মালিক নাচোলের বহরইল গ্রামের আব্দুর রশিদের ছেলে বালু ব্যবসায়ী আরিফ হোসেন বলেন,মোটরসাইকেলের তেলের লাইনের সুইচ বন্ধ করা ছিল।চলন্ত অবস্থায় সেটি চালু করতেই ইঞ্জিনে প্রথমে আগুন লাগে। তখন প্রচন্ড তাপদাহ চললেও আগুন লাগার কারণ নিশ্চিত হতে পারছি না।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️