চাঁপাইনবাবগঞ্জে অন্যের জমি নিজের নামে করার চেষ্টা,ধরা খেয়ে জেলহাজতে সাত্তার

চাঁপাইনবাবগঞ্জে অন্যের জমি নিজের নামে করার চেষ্টা,ধরা খেয়ে জেলহাজতে সাত্তার

চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদ ব্যবহার করে অন্যের জমি নিজের নামে নামজারি (মিউটেশন) করার চেষ্টার অভিযোগে একজনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোঃ আব্দুস সাত্তার। তিনি সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর মিয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

আজ রবিবার (১০ মে) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। 

অফিস সূত্রে জানা যায়,অভিযুক্ত আব্দুস সাত্তার জালিয়াতির মাধ্যমে একটি ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করেন। পরে সেই সনদ ব্যবহার করে অন্যের মালিকানাধীন জমি নিজের নামে নামজারি করার চেষ্টা করেন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল হক নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। জালিয়াতির অপরাধে তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আইনগত প্রক্রিয়ায় জেলহাজতে পাঠানো হয়েছে।

 এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ বলেন,ভূমি সংক্রান্ত যেকোনো ধরনের জালিয়াতি বা প্রতারণা রোধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। সরকারি কাজে বিঘ্ন ঘটানো বা ভুয়া নথি ব্যবহার করে সাধারণ মানুষের জমি আত্মসাতের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন,সাধারণ মানুষকে হয়রানিমুক্ত রাখতে এবং ভূমিসেবা আরও স্বচ্ছ করতে এ ধরনের কঠোর তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️