শিবগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

শিবগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

শিবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা বনকুল এলাকায় অভিযান চালিয়ে ৭৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বাবু ইসলাম প্রকাশ বাবু (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী।

র‍্যাব সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫,রাজশাহীর একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বনকুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।এ সময় সন্দেহভাজন বাবু ইসলামকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়,গ্রেফতার বাবু ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য উল্লেখযোগ্য এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৫ এর পক্ষ থেকে বলা হয়,মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️