শিবগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার

কোনো গুজবে কান দেবেন না রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুয়ায়ূন কবীর

শিবগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুয়ায়ূন কবীর বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে কেউ যে কোনো ধরনের গুজব ছড়াতে পারে। আওয়ামী লীগের প্রার্থী বা অন্য যে কোনো প্রার্থী হোক না কেন, কারো কোনো গুজবে কান দেবেন না। দিনে এমন কিছু করবেন না, যাতে রাতের ঘুম হারাম হয়। আর রাতে এমন কিছু করবেন না, যাতে দিনে মুখ লুকাতে হয়।

বুধবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এই প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণে জেলা প্রশাসক ও এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মো. ছাইদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এএফএম আবু সুফিয়ান।

প্রশিক্ষণে ১৭৪ জন প্রিজাইডিং কর্মকর্তা অংশ নেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️