শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য আটক,পিক-আপ ও মালামাল উদ্ধার

শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে চাঁদপুর থেকে প্রতারক চক্রের ২ জনকে আটক করা হয় এ সময় একটি পিক-আপ ও ৪ হাজার ৮৪০ কেজি আমসত্ব উদ্ধার করে পুলিশ

শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য আটক,পিক-আপ ও মালামাল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে চাঁদপুর থেকে প্রতারক চক্রের ২ জন সদস্য কে আটক করা হয়েছে। এ সময় একটি পিক-আপ ও ৪ হাজার ৮৪০ কেজি আমসত্ব উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হচ্ছে, চাঁদপুর জেলার শাহরাস্তি থানার ইছাপুর গ্রামের মোশারফ হোসেনের ২ ছেলে কামরুজ্জামান ওরফে কেনু (৩২) ও জাহেদ আহাম্মদ (২১)।

জানাগেছে, শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার “মেসার্স আরিফা ট্রেডার্স” এর স্বত্তাধিকারী আরিফুল ইসলাম গত আগস্ট ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে ভাড়াকৃত একটি ট্রাকের অজ্ঞাতনামা ড্রাইভার ও হেলপার এর নিকট ১১৬ টি বস্তায় ৬ হাজার ১০০ কেজি আমসত্ব কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকায় পৌঁছে দেবার জন্য চালান মোতাবেক বুঝিয়ে দেয়। পরের দিন সন্ধ্যা পর্যন্ত আমসত্ব ভর্তি ট্রাকটি গন্তব্যে না পৌঁছালে আমসত্বের মালিক বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।

এ বিষয়ে আরিফুল শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু হয়।

মামলাটি রুজু হবার পর জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকারের সার্বিক তত্ত্ববধানে শিবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল দ্রুততম সময়ের মধ্যে সংঘবদ্ধ প্রতারক চক্রটিকে শনাক্ত করতে সক্ষম হয়।

পরবর্তীতে ২৬ আগস্ট থেকে ২৯ আগস্ট চাঁদপুর জেলার শাহরাস্তি থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আপন দুই ভাই কেনু ও জাহিদ কে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। দেশের বিভিন্ন প্রান্তে ট্রাক নিয়ে ঘুরে ঘুরে শিকারের অপেক্ষায় থাকে এবং কৌশলে বিভিন্ন রকম পণ্য গন্তব্যে পৌঁছে দেবার কথা বলে আত্মসাৎ করে থাকে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️