দুমকীতে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদলের র‍্যালি ও আলোচনা সভা

দুমকীতে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদলের র‍্যালি ও আলোচনা সভা

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পটুয়াখালীর দুমকীতে জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার(১ মে) সকাল ১০টায় উপজেলার গ্রামীণ ব্যাংক সড়কস্থ উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়।

‎দুমকী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ আবু জাফর আকনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ ফারুক মৃধার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, পটুয়াখালী জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাহিদুল হক বাবু খান এবং সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনি। উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান মিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল ইসলাম, উপজেলা তাতীদলের আহবায়ক মোঃ মাসুদ হাসান সরদার প্রমূখ।

‎এ ছাড়াও অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️