নাচোলে শিশু,কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে উঠান বৈঠক

নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে নাচোল উপজেলার ফতেপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় এই উঠান বৈঠক আয়োজন করা হয়।
বুধবার অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, ফতেপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য মোসা. ইসমাত আরাসহ অন্যরা।
অনুষ্ঠানে বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকের অপব্যবহার প্রতিরোধ, যৌতুক প্রতিরোধ, নারী নির্যাতন ও কন্যা শিশুর প্রতি বৈষম্য দূরীকরণ, বৃক্ষরোপণ, পলিথিন বর্জন, শিশুদের মোবাইলের অপব্যবহার প্রতিরোধ, সামাজিক মূল্যবোধ গঠন, সুষম খাদ্য গ্রহণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। উঠান বৈঠকে নারী, পুরুষ, শিশুসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।




