শিবগঞ্জে অবহেলিত রংফুল বেগমের পাশে উপজেলা প্রশাসন

শিবগঞ্জে অবহেলিত রংফুল বেগমের পাশে উপজেলা প্রশাসন

মোঃ নাহিদ উজ্জামান শিবগঞ্জ প্রতিনিধি আজ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের অবহেলিত রংফুল বেগমের পাশে দিয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাজহারুল ইসলাম।

সন্তান থেকেও পাশে নেই কেউ, এমন একাকীত্ব আর অভাবের মধ্যে দিন কাটছিল ৮০ বছর বয়সী বৃদ্ধা রংফুল বেগমের। অবশেষে তার কষ্টের কথা জানতে পেরে পাশে দাঁড়িয়েছে শিবগঞ্জ উপজেলা প্রশাসন।

সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রংফুল বেগমের মানবেতর জীবনের খোঁজ পেয়ে তার সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। তার বসবাসের সুবিধার জন্য দেওয়া হয়েছে ঘর তৈরির টিন। এছাড়াও তাৎক্ষণিক সহায় হিসেবে তার হাতে তুলে দেওয়া হয়েছে: নগদ অর্থ, শাড়ি এবং শুকনা খাবার।

এ বিষয়ে মাজহারুল ইসলাম বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রংফুল বেগমের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র এবং এই বৃদ্ধা যেন ভবিষ্যতে অর্থকষ্টে না পড়েন, সেজন্য তাকে নিয়মিত সরকারি বয়স্ক ভাতার আওতায় আনতে উপজেলা সমাজসেবা অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রশাসনের এই মানবিক উদ্যোগ স্থানীয় মহলে বেশ প্রশংসিত হচ্ছে। এলাকাবাসীর প্রত্যাশা, সমাজের বিত্তবানরাও যেন অসহায় রংফুল বেগমদের পাশে এভাবে এগিয়ে আসেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️