চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। আজ সকাল থেকে স্থানীয় প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করেছে। এতে চালকরা সন্তুষ্ট বলে মনে করছে প্রশাসন।

আজ বুধবার(৮ এপ্রিল)সকাল থেকে শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন পাম্পে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

তবে সদর উপজেলায় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অ্যাপের মাধ্যমে তেল বিক্রির উদ্বোধন করবেন জেলা প্রশাসক—এ তথ্য জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন।

অ্যাপটির নিয়ম অনুযায়ী,বৈধ নাম্বার প্লেট ও লাইসেন্সধারী মোটরসাইকেল চালকরা যেকোনো ফিলিং স্টেশনে তেল কিনতে গেলে তাদের বাইকের নাম্বার এন্ট্রি করতে হবে। এরপর নির্ধারিত পরিমাণ তেল দেওয়া হবে। একজন চালক একবার কোনো ফিলিং স্টেশন থেকে তেল নিলে তার নাম্বারটি ৫ দিনের জন্য অ্যাপে ব্লক হয়ে যাবে। এ সময়ের মধ্যে অন্য কোনো ফিলিং স্টেশন থেকেও তিনি তেল নিতে পারবেন না। ৫ দিন পর স্বয়ংক্রিয়ভাবে নাম্বারটি পুনরায় সক্রিয় হবে।

প্রশাসনের মতে,এ উদ্যোগের ফলে জ্বালানি তেল নিয়ে ভোগান্তি কমবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️