শিবগঞ্জে উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ডা. শিমুল এমপি

উপজেলার চককীর্তি ইউনিয়ন পরিষদ অফিস হতে মল্লিকপুর ঘাট ভায়া পোলাডাঙ্গা বাজার পর্যন্ত ১ হাজার ১৯০ মিটারের একটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন শিমুল এমপি

শিবগঞ্জে উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ডা. শিমুল এমপি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়ন পরিষদ অফিস হতে মল্লিকপুর ঘাট ভায়া পোলাডাঙ্গা বাজার পর্যন্ত ১ হাজার ১৯০ মিটারের একটি সড়ক উন্নয়ন ও বারোরশিয়া মোড়ে নবনির্মিত একটি যাত্রী ছাউনির উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে সড়ক উন্নয়ন ও নবনির্মিত যাত্রী ছাউনির উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি সাখাওয়াত হোসেন তুষার, এলজিইডির সার্ভেয়ার আবদুল হাকিম ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিজভী আলম রানাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ১ কোটি ৪১ লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে।

পরে ডা. শিমুল এমপি ঘোড়াপাখিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এছাড়া সেলিমাবাদ এলাকায় উঠান বৈঠকে যোগ দেন তিনি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️