শিবগঞ্জে ট্রাক্টর চাপায় এক শিশু নিহত ও আহত মা

বৃহস্পতিবার সকালে উপজেলার মনাকষা পারচৌকা এলাকায় এ ঘটনা ঘটে

শিবগঞ্জে ট্রাক্টর চাপায় এক শিশু নিহত ও আহত মা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক্টর চাপায় আবদুর রহমান নামে ছয় মাসের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন শিশুটির মা শান্তি বেগম।

বৃহস্পতিবার সকালে উপজেলার মনাকষা-পারচৌকা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের সফিকুল ইসলাম সনুর ছেলে।

নিহতের চাচা ইউসুফ আলী জানান,সকালে আবদুর রহমান ও তার মা-বাবাসহ একটি মোটরসাইকেলযোগে সাহাপাড়া নানীর বাড়ি যাচ্ছিল। এ সময় পারচৌকা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি পল্লী বিদ্যুতের খুঁটিবাহী ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু আবদুর রহমান। আহত হন শিশুটির মা শান্তি বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ঘাতক ট্রাক্টরটি। তবে চালক পালিয়েছে। তাকে সনাক্তের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️