শিবগঞ্জে নিখোঁজের ২ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিখোঁজের ২ দিন পর বিরামপুর মজিন্দহ খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ

শিবগঞ্জে নিখোঁজের ২ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের ২ দিন পর মোজাফ্ফর হোসেন (৬৪) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার দুপুর ২ টার দিকে উপজেলার বিরামপুর মজিন্দহ খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মোজাফ্ফর হোসেন উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে। 

এর আগে ১১ আগস্ট নিখোঁজ হন তিনি। এ ঘটনায় তার ছেলে জুয়েল রানা ওই দিনই বাবার সন্ধান চেয়ে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। 

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, দুপুরে খালের পানিতে মরদেহ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️