চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গাড়ির অবৈধ যন্ত্রাংশ জব্দ,আটক-১

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গাড়ির অবৈধ যন্ত্রাংশ জব্দ,আটক-১

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাড়ির অবৈধ যন্ত্রাংশ জব্দ হয়েছে| এ ঘটনায় সোহেল রানা নামের একজনকে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার রাতে কানসাটের শাপলা সিনেমা হলসংলগ্ন সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে এসব যন্ত্রাংশ উদ্ধার করা হয়| পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কয়লাবাড়ী এলাকায় আরো তিনটি গুদামে অভিযান চালিয়ে আরো যন্ত্রাংশ জব্দ করা হয় এবং সোহেলকে আটক করা হয়| মালামালের আনুমানিক মূল্য ৪৭ লাখ ৫২ হাজার ৫০০ টাকা| এঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশষ ক্ষমতা আইনের ২৫ বি (১) (বি) ধারায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে| অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ প্রথমে কানসাটে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ গাড়ির যন্ত্রাংশ জব্দ করে| পরবর্তীতে কয়লাবাড়ী এলাকায় তিনটি গুদামে অভিযান চালিয়ে আরো যন্ত্রাংশ উদ্ধার করা হয় এবং একজনকে আটক করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️