শিবগঞ্জ সীমান্তে বিএসএফ'র গুলিতে বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলকুপি সীমান্তে এক বাংলাদেশীকে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ

শিবগঞ্জ সীমান্তে বিএসএফ'র গুলিতে বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদন চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলকুপি সীমান্তে হাবিল নামে এক বাংলাদেশীকে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গুলিবিদ্ধ ওই যুবক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারী) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। আহত হাবিল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোল্লাটোলা গ্রামের বেলালের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো.ওয়াসিম বলেন,গুলিবিদ্ধ অবস্থায় হাবিলকে হাসপাতালে আনা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। হাবিলের বুকের এক অংশে গুলি লেগেছে বলেও জানান তিনি।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া জানান,তেলকুপি সীমান্তের আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ঘন কুয়াশার সুযোগ নিয়ে ৭/৮ জন বাংলাদেশী চিহ্নিত চোরাকারবারী চোরাচালানের উদ্দেশ্য ভারতীয় সীমান্ত অতিক্রম করলে বিএসএফ টহলদল কর্তৃক তাদেরকে লক্ষ্য করে ২/৩ রাউন্ড ফায়ার করে। এসময় হাবিল নামে একজন চিহ্নিত চোরাকারবারী বিএসএফ’র গুলিতে আহত হয়ে রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️