শিবগঞ্জে বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেফতার

তেলকুপি সীমান্তে অভিযান পরিচালনা করে ২ জনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে বিজিবি

শিবগঞ্জে বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে অভিযান পরিচালনা করে ২ জনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে বিজিবি।

রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যায় বিজিবি'র একটি টহল দল তেলকুপি হতে কানসাট যাওয়ার রাস্তায় তাদেরকে থামার সংকেত দিলে তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে বিজিবি টহল দল তাদের দুই জনকে ধাওয়া করে ধরতে সক্ষম হয়। এ সময় বিজিবি তাদের দেহ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল ও ২টি ম্যাগাজিন উদ্ধার করতে সক্ষম হয়। অস্ত্র পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। 

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের হামেদ আলীর ছেলে জামরুল ইসলাম ও একই মহল্লার মৃত জলিলুর রহমানের ছেলে মাজির উদ্দীন।

রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি'র) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন,গত ১১ মাসে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ৯ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং ১২টি দেশী-বিদেশী পিস্তল, ৪৪ রাউন্ড গুলি এবং ১৭ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশন কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️