রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিবগঞ্জ পৌরসভা

রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে শিবগঞ্জ পৌরসভা

রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিবগঞ্জ পৌরসভা

রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা। শুক্রবার দুপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক গ্রহণ করেন পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জসীম উদ্দীন হায়দার, জেলা প্রশাসক শামীম আহমেদ।

সম্মাননা স্মারক পাবার পর এক প্রতিক্রিয়ায় মেয়র সৈয়দ মনিরুল ইসলাম বলেন, আমার এ সফলতা শিবগঞ্জ পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে উৎসর্গ করলাম। আমার নির্বাচনের সময় ঘোষণা ছিল, আমি মেয়র নির্বাচিত হলে প্রত্যেক নাগরিকই হবেন একেক জন মেয়র। আমি নির্বাচিত হয়ে সে কথা স্বরণে রেখে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে মেয়রের কক্ষ সকলের জন্য উন্মুক্ত করেছি।

পৌরবাসীর সকল বিপদে-আপদে পাশে থেকে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। এর আগে গত বছর জেলায় শ্রেষ্ঠ মেয়র নির্বাচিত হয়েছিলেন সৈয়দ মনিরুল ইসলাম এবং শ্রেষ্ঠ পৌরসভা নির্বাচিত হয়েছিল শিবগঞ্জ পৌরসভা।

উল্লেখ্য, সৈয়দ মনিরুল ইসলাম শিবগঞ্জ পৌরসভার ৩০ বছরের ইতিহাসে সর্বপ্রথম আওয়ামী লীগ সমর্থিত মেয়র হিসেবে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️