চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অসহায় পরিবারের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অসহায় পরিবারের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৩০০ জন শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

শনিবার (১০জানুয়ারি)সকালে চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির উদ্যোগে জেলার শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ ঈদগাঁ মাঠ এসব শীতবস্ত্র বিতরণ করেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম,বিজিওএম।

এ সময় তিনি বলেন,বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা,সীমান্ত সুরক্ষা,সকল প্রকার চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে রাত-দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মহাপরিচালক,বর্ডার গার্ড বাংলাদেশ এর ভিশন হচ্ছে “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”। এই ভিশন বাস্তবায়নে বিজিবি সদস্যরা সচেষ্ট ও বদ্ধপরিকর।এরই ধারাবাহিকতায় স্থানীয় ৩০০ জন শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

তিনি আরও বলেন,বিতরণকৃত শীত বস্ত্রাদি প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সহায়ক ভূমিকা রাখবে বলে বিজিবি কর্তৃপক্ষের বিশ্বাস। বিজিবি সীমান্তের মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এতে আরো উপস্থিত ছিলেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-আসিফ এবং জুনিয়র কর্মকর্তাসহ ইউনিটের অন্যান্য পদবীর বিজিবি সদস্যগণ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️