চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ একজন আটক

সীমান্তে একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ এক চোরাকারবারিকে আটক করেছে  বিজিবি।

রবিবার বিকালে শিবগঞ্জ উপজেলার জমিনপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। 

আটক মো. রূপচান রনি জামিনপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।  

সোমবার দুপুরে ৫৯ বিজিবি ব্যাটেলিয়ানে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল রবিবার বিকেলে জামিনপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবি সদস্যদের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে রুপচান রনি। ধাওয়া করে ধরার পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল দুটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে। রনি তিনটি বিওপির তালিকাভুক্ত চোরাকারবারি উল্লেখ করে বিজিবি অধিনায়ক জানান, তাকে ধরতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল বিজিবি।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️