চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীকে শেষ বিদায় বাংলাদেশি স্বজনদের

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) আবারো মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো। মানবতার কাছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সহায়তায় হার মানলো কাঁটাতারের বেড়া।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীকে শেষ বিদায় বাংলাদেশি স্বজনদের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) আবারো মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো। মানবতার কাছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সহায়তায় হার মানলো কাঁটাতারের বেড়া।

সীমান্তের দুই দেশের মানুষের আবেগ ও সম্পর্কের প্রতি সম্মান দেখিয়ে ভারতীয় এক নারীর মরদেহ তার বাংলাদেশি স্বজনদের শেষবারের মতো দেখার সুযোগ করে দিয়েছে বিজিবি ও বিএসএফ।

ঘটনাটি শুক্রবার (৫ ডিসেম্বর) সকালের। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস-এর কাছে শূন্য লাইনে।

বিজিবি জানায়, গত ৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় ভারতের মালদা জেলার কালিয়াচক থানার দুইছতরবিঘি গ্রামের বাসিন্দা ফনি বেগম (৭৫) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুসংবাদ পাওয়ার পর মরহুমার বাংলাদেশে বসবাসরত ভাই আতাউর রহমান (৬০) এবং তার পরিবার মরদেহ দেখার জন্য বিজিবির কাছে আবেদন করে।

আবেদনের প্রেক্ষিতে মহানন্দা ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতের প্রতিপক্ষ বাহিনী বিএসএফের সঙ্গে জরুরি যোগাযোগ করা হয়। বিএসএফের সম্মতিতে শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস-এর কাছে শূন্য লাইনে বিজিবি-বিএসএফ উভয় বাহিনীর উপস্থিতিতে মরদেহ দেখার ব্যবস্থা করা হয়।

স্বজনদের শেষবারের মতো ফনি বেগমের মুখ দেখার সুযোগ করে দেওয়ায় তারা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং এই মানবিক উদ্যোগের জন্য বিজিবির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

মৃতের ভাই আতাউর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়ার কারণে বোনের সঙ্গে দীর্ঘদিন দেখা করা সম্ভব হয়নি। আইনি জটিলতার কারণে তিনিও বোন অসুস্থ থাকাকালে দেখতে যেতে পারেননি। তবে মানবতার দৃষ্টান্ত হিসেবে জীবিত দেখতে না পারলেও মৃত বোনের মুখখানা একবার দেখতে পেয়ে আমি খুশি। 

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন, বিজিবি সব সময় মানবিক কর্মকাণ্ডে সংবেদনশীল ও সহানুভূতিশীল। যে কোনো মানবিক কাজে বিজিবি মৌলিক দায়িত্ব হিসেবে ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ।

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমানখালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান

প্রসঙ্গত, গত মাসে জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে একই ধরনের মানবিক দৃষ্টান্ত স্থাপন করে সীমান্তরক্ষী বাহিনী।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️