চাঁপাইনবাবগঞ্জে পরীক্ষা দিতে যাওয়ার সময় শিক্ষার্থীর মৃত্যু

পরীক্ষা দিতে যাওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জে পরীক্ষা দিতে যাওয়ার সময় শিক্ষার্থীর মৃত্যু

নাচোল প্রতিনিধিঃপরীক্ষা দিতে যাওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার হাটবাকইল–নিজামপুর সড়কের বৈদ্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী জানান, নিহত পরীক্ষার্থী রুবেল তানোর উপজেলার হায়দার আলীর ছেলে। সে চাঁপাইনবাবগঞ্জ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন। রুবেল তানোর থেকে মোটরসাইকেল চালিয়ে চাঁপাইনবাবগঞ্জে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে বৈদ্যপুর এলাকায় নিজামপুর থেকে আসা একটি স্টারিং গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, স্থানীয়রা দুর্ঘটনাকবলিত স্টারিং গাড়িটি আটক করেছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️