সোনা মসজিদ সীমান্তে বিদেশি অস্ত্র ও মাদসহ একজন গ্রেফতার

সোনামসজিদ সীমান্ত এলাকায় থেকে বিদেশি পিস্তল ও মদসহ একজন গ্রেফতার

সোনা মসজিদ সীমান্তে বিদেশি অস্ত্র ও মাদসহ একজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় কার্টন থেকে একটি বিদেশি পিস্তল ও ৩৭ বোতল মদসহ এক পথচারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১০ মে) রাতে সোনামসজিদ বিওপি টহল দল এ তল্লাশি অভিযান চালায়।

গ্রেফতার পথচারী প্রসেনজিৎ কর্মকার‌ (৩০) জেলার শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুরের দ্বিজেন কর্মকারের ছেলে।

শনিবার (১১ মে) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এসব তথ্য নিশ্চিত করেন।

ব্যাটালিয়ন অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে অস্ত্র আসতে পারে এমন গোয়েন্দা তথ্যে রাস্তায় পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় একজন পথচারী মাথায় কার্টন নিয়ে কয়লাবাড়ি মোড় থেকে কানসাটের দিকে হেঁটে যাচ্ছিলেন। কয়লাবাড়ির তল্লাশিচৌকি পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার মাথায় থাকা কার্টনটিতে তল্লাশি চালানো হয়।

এ সময় অভিনব কায়দায় বহন করা ১টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ৩৭ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️