শিবগঞ্জে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

শিবগঞ্জে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

শিবগঞ্জে  দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত নারী উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ-ক্যাপড়াটোলা গ্রামের ইছাহাক আলীর স্ত্রী জাহানারা বেগম (৭৫)। অপর বৃদ্ধের নাম পরিচয় পাওয়া যায়নি।

বুধবার সকালে শিবগঞ্জ পৌরসভার শেখটোলার একটি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধ ও ক্যাপড়াটোলা গ্রামে নিজ বাড়ি থেকে নারীর মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাতে পারিবারিক কলহের জেরে নিজ শয়ন ঘরে ঝুলন্ত অবস্থায় জাহানারা বেগমের মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে সকালে পৌর এলাকার শেখটোলা মহল্লার একটি আমবাগানে ওই বৃদ্ধের ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করে পুলিশ।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে ঘটনাটি। এছাড়া তার নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️