শিবগঞ্জের পাগলা নদী থেকে এক বৃদ্ধর মরদেহ উদ্ধার

শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের জামতলা ব্রিজের পাশে পাগলা নদী থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ

শিবগঞ্জের পাগলা নদী থেকে এক বৃদ্ধর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের জামতলা ব্রিজের পাশে পাগলা নদী থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে এই মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বৃদ্ধ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে মো. জুড়ান আলী (৬০)।

এ বিষয়ে নিহতের চাচাতো ভাই শাহবাজপুর ইউনিয়নের ইউপি সদস্য তোজাম্মেল হক বলেন, আমার চাচাতো ভাই একজন মানসিক ভারসাম্যহীন, তিনি শ্বশুরবাড়িতে শিয়াল মারায় থাকতেন, তিনি বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হন।

স্থানীয় লোকজনের মুখে জানতে পারি, তিনি নদীতে নেমে আর উঠেনি। বৃহস্পতিবার থেকে অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকালে পাগলা নদীতে জামতলা ব্রিজের পাশে একটি মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবায়ের আহাম্মদ জানান, শাহবাজপুর জামতলা ব্রিজ এলাকা থেকে একজন ভারসাম্যহীন ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️