শিবগঞ্জে জামাইয়ের হাতে শাশুড়ি খুন

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গায় মানসিক ভারসাম্যহীন জামাই টুটুল ইসলামের হামলায় শাশুড়ি নিহত

শিবগঞ্জে জামাইয়ের হাতে শাশুড়ি খুন

শিবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গায় মানসিক ভারসাম্যহীন জামাই টুটুল ইসলামের হামলায় শাশুড়ি নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা পরদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, মানসিক রোগী জামাই এর বাড়িতে বেড়াতে গিয়ে শাবলের আঘাতে ঘটনাস্থলেই শ্বাশুড়ির মৃত্যু হয়।

অভিযুক্ত ব্যক্তি একই এলাকার সাদিকুল ইসলামের ছেলে টুটুল ইসলাম। 

স্থানীয় বাসিন্দা শওকত আলী জানান, আসামি টুটুল দীর্ঘদিন যাবত পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে তিন মাস আগে বাড়িতে আসে এবং এখনো নিয়মিত মানসিক রোগের ঔষধ খায়। 

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, বাবুপুর মিরাটুলি গ্রামের মৃত শফিকুল আলমের স্ত্রী সাকিনা (৫৫),বুধবার রাতে জামাই টুটুলের বাড়িতে বেড়াতে যান। রাত্রের খাবার খাওয়া শেষে সাকিনা একটি ঘরে ঘুমাইয়া পড়ে।পাশের রুম থেকে মানসিক ভারসাম্যহীন জামাই টুটুল তার শ্বাশুড়ির ঘরে প্রবেশ করে এবং তার শ্বাশুড়িকে শাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। 

স্বজনদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসার আগেই শ্বাশুড়ি সাকিনা ঘটনাস্থলেই মারা যান। ওসি আরও জানান,এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️