শিবগঞ্জে গাঁজাসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকার কানসাট দিয়ে ব্যাটারি চালিত ভ্যানে করে গাঁজা পরিবহনের সময় এক ভ্যান চালক যুবককে আটক করেছে ৫৯ বিজিবি’র সদস্যরা।

শিবগঞ্জে গাঁজাসহ একজন আটক

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকার কানসাট দিয়ে ব্যাটারি চালিত ভ্যানে করে গাঁজা পরিবহনের সময় এক ভ্যান চালক যুবককে আটক করেছে ৫৯ বিজিবি’র সদস্যরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে বিজিবি। এ সময় গাঁজা উদ্ধারসহ ভ্যান গাড়িটি জব্দ করা হয়। 

আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার ভবানীপুর এলাকার উমরপুর গ্রামের সেতাবুর রহমানের ছেলে মিজানুর রহমান (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনস্থ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল মঙ্গলবার ভোর সোয়া ৬টায় সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে ৬ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে কানসাট এলাকার একটি ব্রীজের উপর অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারী মিজানকে ব্যাটারি চালিত ১টি ভ্যান ও ৩ কেজি ৭ শত ভারতীয় গাঁজাসহ আটক করা হয়।

এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️