চাঁপাইনবাবগঞ্জে ডাকাত চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে ডাকাত চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে ডাকাত চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ডাকাত চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৭টি গরু, একটি পিকআপ ভ্যান, একটি সিএনজি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে কানু (৪৫), মুসলিমপুর এলাকার মৃত সাজেমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) এবং উপর ধোবড়ার ইয়াসিন ঘোরামের ছেলে মো. রাকিব (২৫)।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. রেজাউল করিম।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়নের পলাশবাড়ী আড়গাড়াহাট এলাকায় ডাকাত চক্রের সদস্যদের অবস্থানের তথ্য পাওয়া যায়। এরপর সেই এলাকার কানু ডাকাতের বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল। 

অভিযানে সেখান থেকে ৭টি চোরাই গরু, একটি পিকআপ ভ্যান, একটি সিএনজি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এসময় ডাকাত চক্রের মূলহোতা কানু ডাকাতসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত কানু ডাকাতের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️