চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ৪টি গরু জব্দ
চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৪টি অভিযানে ভারতীয় ৪টি গরু জব্দ করেছে ৫৩ বিজিবি। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,১৩ মে বুধবার সকাল ৭ টা থেকে বেলা ১১টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান পিএসসি বলেন,হাকিমপুর বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সোনাদিয়াচর গ্রাম হতে ১টি,ফরিদপুর বিওপি সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কদমতলী গ্রাম হতে ১টি,মনাকষা বিওপি সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম হতে ১টি এবং জহুরপুর বিওপি সদর উপজেলার সূর্যনারায়নপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রাম হতে ১টিসহ সর্বমোট ৪টি ভারতীয় গরু জব্দ করা হয়।
জব্দকৃত ভারতীয় গরু এর আনুমানিক বাজার মূল্য ৯ লক্ষ ৪০ হাজার টাকা। জব্দকৃত ভারতীয় গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে বলেও জানান এই অধিনায়ক।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি,এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন,ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধ প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সম্ভাব্য গরু চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি তৎপর রয়েছে। এ লক্ষ্যে সীমান্তের দুর্গম এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
উল্লেখ্য যে চলতি মে মাসে ৫৩ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে ১৬টি গরু জব্দ করেছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৯ লক্ষ্য ৪০ হাজার টাকা।




