নবাবগঞ্জ সরকারি কলেজ শিক্ষার্থীদের স্মার্ট ফোন নিষিদ্ধ

নবাবগঞ্জ সরকারি কলেজ শিক্ষার্থীদের স্মার্ট ফোন নিষিদ্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ শ্রেণিকক্ষে পাঠদানে শিক্ষার্থীদের মনোযোগ ফিরিয়ে আনা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠোর নির্দেশনা জারি করেছে নবাবগঞ্জ সরকারি কলেজ কর্তৃপক্ষ।

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের শ্রেণিকক্ষে স্মার্টফোন নিয়ে শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের আরও মনোযোগী করতে কলেজের অ্যাকাডেমিক কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে। 

আজ বুধবার কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজে ক্লাস চলাকালীন শিক্ষার্থীরা পাঠে মনোযোগ না দিয়ে স্মার্টফোন ব্যবহার করছে। শ্রেণি শিক্ষকের অগোচরে ফোন ব্যবহারের কারণে কার্যকর পাঠদান ও শিখন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থীদের ক্লাসে আরও মনোযোগী হওয়ার স্বার্থে কলেজ অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক এখন থেকে শিক্ষার্থীরা ক্লাসে কোনো ধরণের স্মার্টফোন নিয়ে আসতে পারবে না। তবে বাটন ফোন (ফিচার ফোন) নিয়ে আসতে পারবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষকরা বিষয়টি মনিটর করবেন এবং কোনো শিক্ষার্থীর নিকট স্মার্টফোন পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এই বিজ্ঞপ্তি বা নিষেধাজ্ঞা কেবলমাত্র এইচএসসি তথা একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️