হবিগঞ্জে ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু-বিলের পাশে পড়ে ছিল নিথর দেহ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর গ্রামে বিলের পাশে শেফালী বেগম (৩৮) নামে তিন সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে

হবিগঞ্জে ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু-বিলের পাশে পড়ে ছিল নিথর দেহ

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর গ্রামে বিলের পাশে শেফালী বেগম (৩৮) নামে তিন সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় বিলপাড়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত শেফালী বেগম ওই গ্রামের হেলাল মিয়ার স্ত্রী। তিনি পৈতৃকভাবে কুমিল্লা জেলার বাসিন্দা হলেও বর্তমানে স্বামীর সংসারে নবীগঞ্জে বসবাস করছিলেন। স্বামী হেলাল মিয়া জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করছেন।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার দিকে শেফালী বেগমকে বিলের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া না পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, শেফালী বেগমের মৃত্যু ঘিরে এলাকাজুড়ে নানা আলোচনা-গুঞ্জনের সৃষ্টি হয়েছে। কেউ এটিকে আত্মহত্যা বলে ধারণা করছেন, আবার কেউ বলছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। রহস্যজনক এই মৃত্যু নিয়ে এলাকায় আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। পুলিশ বলছে, প্রতিটি দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️