মান্দার আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি 

নওগাঁর মান্দায় আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বাঁধ মেরামত ও নদী রক্ষায় স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন।

মান্দার আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি 

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :আজ শনিবার ১৬ আগস্ট সকালে মান্দা উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা এলাকায় বেড়ি বাঁধ ভেঙে যায় । এতে তালপাতিলা, চকবালু, এবং চকরামপুরসহ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে, ফলে বেশ কিছু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, গত বছরও একই স্থানে বাঁধ ভেঙেছিল। বেশ কিছুদিন আগে মেরামত করা হলেও নদীর পানি বেড়ে যাওয়ায় এটি আবার ভেঙে গেছে।

বেড়িবাঁধ ভাঙে যাবার খবর পেয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্রুত বাঁধ মেরামতের আশ্বাস দেন তিনি। 

পানি উন্নয়ন বোর্ড জানায়, শনিবার ১৬ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত আত্রাই নদীর জোত বাজার পয়েন্টে পানি বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার এবং রেলওয়ে ব্রিজ পয়েন্টে ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া, ছোট যমুনা ও পুনর্ভবা নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও তা বাড়ছে।

আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মান্দা উপজেলার চকরামপুর, উত্তর চকরামপুর, কয়লাবাড়ী এবং তালপাতিলাসহ প্রায় ১২ টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এছাড়া, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের লক্ষ্মীরামপুর, আয়াপুর এবং মিঠাপুরসহ ২০টি পয়েন্টকে উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️