চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় দম্পতির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় দম্পতির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ মে) বেলা সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় স্ত্রী উপস্থিত থাকলেও তার স্বামী পলাতক ছিলেন।

দণ্ডিতরা হলেন, সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি-মধ্যচর পাড়ার ইসকান্দার আলীর ছেলে আব্দুস সামাদ (৩৮) ও তার স্ত্রী মরজিনা খাতুন (২৮)। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২২ সালের ১৪ অক্টোবর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি-মধ্যচর এলাকায় অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২ কেজি ৭৫০ গ্রাম হেরোইনসহ মরজিনা খাতুনকে আটক করে র‌্যাব সদস্যরা। এ সময় তার স্বামী আব্দুস সামাদ পালিয়ে যায়। ঘটনার পরদিন র‌্যাবের এসআই মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।   

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️