চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষন সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষন সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২৭ মে) ভোরের দিকে তাদের পুশইন করা হয়। পরে সকালে বিজিবির বিবিষন বিওপির টহলরত সদস্যরা তাদের ওই সীমান্ত এলাকা থেকে আটক করেন। বিকেলে তাদের গোমস্তাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আটকদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও ৯ জন শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রামের নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলার বাসিন্দা।

পুশইন হওয়া ব্যক্তিরা জানান, তারা বাংলাদেশের নাগরিক। দীর্ঘদিন আগে দালালের মাধ্যমে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান। এরপর থেকে ভারতের হরিয়ানা রাজ্যে পরিবার নিয়ে বসবাস এবং সেখানে বিভিন্ন ইটভাটায় কাজ করতেন। সপ্তাহখানেক আগে রাজ্যের পুলিশ বিভিন্ন এলাকার ইটভাটা থেকে তাদের আটক করে। পরে গাড়িতে করে নিয়ে এসে মঙ্গলবার ভোরে সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, আটকরা বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️