চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডাকাতির ঘটনায় গ্রেফতার-৭

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার এনায়েতপুর-নজরপুর সড়কে ডাকাতির ঘটনায় সাতজন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডাকাতির ঘটনায় গ্রেফতার-৭

নিজস্ব প্রতিবেদন: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার এনায়েতপুর-নজরপুর সড়কে ডাকাতির ঘটনায় সাতজন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়াও, ডাকাতি হওয়া একটি অটোরিকশা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ রেজাউল করিম,বিপিএম-সেবা এর সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ও গোমস্তাপুর থানা পুলিশের যৌথ অভিযানে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত কয়েকদিন অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,শিবগঞ্জ উপজেলার রানিবাড়ি চাঁদপুর গ্রামের এনামুক হকের ছেলে দেলোয়ার হেসেন (২৪), একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ওয়াসিম (২৮), তহরুল ইসলামের ছেলে তৌহিদ আলী সুজন (২৬), পলাশবাড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে লালচান (৩২), গঙ্গারামপুর মোবারকপুর ইউনিয়নের মৃত সাইফুদ্দিন আহম্মেদের ছেলে দিনুল ইসলাম (৪৩), দানিয়ালপুর মোবারকপুর গ্রামের মৃত সাজেমান আলীর ছেলে আনারুল (৫২), বাটাগ্রাম এলাকার সেরাজুল ইসলামের ছেলে কাজল (৩২)। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার রেজাউল করিম জানান,গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত ও ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে প্রত্যেকের নামে একাধিক ছিনতাই-চুরির মামলা রয়েছে। এমনকি একজন ডাকাত দলের সদস্য ঘটনার দুই দিন আগে জামিনে মুক্ত হয়ে এসে পুনরায় ডাকাতিতে অংশ নিয়েছে। ছিনতাইয়ের শিকার ব্যক্তিরা সকলে একটি বিয়ে বাড়ি থেকে অটোরিকশায় ফেরার পথে এই ডাকাতির শিকার হন। পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতদের বেশিরভাগই কিশোর। ডাকাতি হওয়া সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে যেকোন এলাকায় চুরি, ছিনতাই,ডাকাতির ঘটনা ঘটলে সাথে সাথে পুলিশকে অবহিত করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত বাকি সদস্যদেরকেও আটক ও ছিনতাইয়ের মালমাল উদ্ধার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য,গত মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে অটোরিকশার যাত্রীদের গাছের সাথে বেঁধে রেখে তাদের কাছে থাকা নগদ টাকা,মোবাইল ও সোনার অলংকার এবং অটোরিকশাটি নিয়ে যায়। পরে এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️