গোমস্তাপুরে তিন মাস পর কবর থেকে এক ব্যক্তির মরদেহ উত্তোলন

আদালতের নির্দেশে তিন মাস পর এক ব্যক্তির মরদেহ কবর থেকে উত্তোলন

গোমস্তাপুরে তিন মাস পর কবর থেকে এক ব্যক্তির মরদেহ উত্তোলন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আদালতের নির্দেশে তিন মাস পর শমসের আলী (৪০) নামে এক ব্যক্তির মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মৃত শমসের আলী গত ১৮ আগস্ট রহনপুর পৌর এলাকার বহিপাড়ার নিজ বাড়িতে মারা যান।

এ ঘটনায় তার স্ত্রী জেসমিন বেগম আদালতে স্বামীকে হত্যার অভিযোগ করলে আদালত গত ২৬ আগস্ট গোমস্তাপুর থানাকে অভিযোগটি মামলা হিসেবে গণ্য করে তদন্তের নির্দেশ দেন। পরে বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালত গত ৪ সেপ্টেম্বর মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

শনিবার রহনপুর পৌর এলাকার বহিপাড়া গোরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেনÑ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন লিংকন, মামলার তদন্তকারী কর্মকর্তা রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আবুল হাশেম খন্দকার, ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন, মামলার বাদীসহ স্থানীয় বাসিন্দারা।

মামলার বাদী শমসের আলীর স্ত্রী জেসমিন বেগম জানান, নিমন্ত্রণের দাওয়াত পেয়ে গত ১৭ আগস্ট রাজশাহীতে যান তিনি। পরদিন ৩টার মধ্যে অন্যের মোবাইল ফোন থেকে জানানো হয় তার স্বামীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে তিনি দ্রুত রাজশাহী থেকে রওনা দেন। সন্ধ্যায় বাড়িতে এসে তার স্বামীর মৃতমুখ দেখতে গিয়ে গলায় রক্ত দেখতে পান। গলার বিভিন্ন স্থানে দাগ দেখে তখন তার সন্দেহ হয়। দাফনের কয়েকদিন পর আদালতে মামলা করেন। মামলা পর্যালোচনা করে আদালত লাশটি উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আবুল হাশেম খন্দকার জানান, আদালতের নির্দেশে শমসের আলীর মরদেহ শনিবার উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️