গোমস্তাপুরে অটোভ্যান উল্টে এক শিশু নিহত দুইজন আহত

গোমস্তাপুরে ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে শিশু নিহত

গোমস্তাপুরে অটোভ্যান উল্টে এক শিশু নিহত দুইজন আহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় গোমস্তাপুর ইউনিয়নের দোষিমনি কাঁঠাল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সাব্বির (৯)। সে দোষিমনি কাঁঠাল গ্রামের তহরুল ইসলামের ছেলে। আহতরা হলেন একই গ্রামের মতিউর রহমানের শিশুকন্যা রিতা (৭) ও শাহিন আলীর কন্যা সাহিদা (১১)।

পুলিশ জানায়, শনিবার বিকেলে নিহত সাব্বিরের ভাই হিমেল তার চাচা মনিরুল ইসলামের ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে ৬/৭ জন শিশুকে সঙ্গে নিয়ে খেলা করছিল। একপর্যায়ে অটোভ্যানটি রাস্তায় পড়ে উল্টে যায়। ওই সময় ভ্যানের নিচে পড়ে সাব্বির, রিতা ও সাহিদা গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের তিনজনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। এছাড়া শিশু রিতাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠিয়ে দেন এবং আহত সাহিদাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন,থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️