গোমস্তাপুরে সিএমইএস'র জব ফেয়ার অনুষ্ঠিত

গোমস্তাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্স (সিএমইএস'র) উদ্যোগে জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে

গোমস্তাপুরে সিএমইএস'র জব ফেয়ার অনুষ্ঠিত

মোঃসামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্স (সিএমইএস'র) উদ্যোগে জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দিনব্যাপি উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের সিএমইএস নয়াদিয়াড়ী ইউনিট কার্যালয় চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। নারী ও মেয়েদের ক্ষমতায়ন প্রকল্প আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিট অর্গানাইজার আতিয়ার রহমান ।

এতে সূচনা বক্তব্য দেন ওই ইউনিটের ফ্যাসিলিটেটর বিলকিস পালভিন। প্রধান অতিথির বক্তব্য দেন কবি মোফাজ্জল বিশ্বাস। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সিএমইএস ঢাকা অফিসের প্রতিনিধি জহুরুল হক, জাকিয়া আক্তার,মফিজুল হক,নয়াদিয়াড়ী ইউনিটের প্রোজেট ইনচার্জ সাবিনা ইয়াসমিন,নয়াদিয়াড়ী ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদিকুল ইসলাম ও রেজাউল করিম, প্রশিক্ষনার্থী মুসলেমা খাতুন,রুনা খাতুন, নুসরাত খাতুনসহ অন্যরা। 

বক্তারা,নারীর দক্ষতা উন্নয়ন,স্বাস্থ্যসেবা এবং পেশাগত পরামর্শসহ তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা এবং অর্থনৈতিক উন্নতি সাধন করা বিষয়ে আলোকপাত করেন। এছাড়া আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশন করা হয়।

প্রসঙ্গত: নয়াদিয়াড়ী ইউনিটে বর্তমানে অ্যাওয়ারনেস সেশন, কম্পিউটার,ড্রেস মেকিং এন্ড টেইলারিং, ভার্মি কম্পোস্ট তৈরিতে প্রশিক্ষণে কাজ করছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️