বাঘায় গলায় ওড়না পেঁচিয়ে এক কিশোরীর আত্মহত্যা

রাজশাহীর বাঘা পৌরসভার ২নং ওয়ার্ডের পাকুড়িয়া (বেলালের মোড়) এলাকায় ভিকটিম ইসরাত জাহান সুমি(১৭) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে

বাঘায় গলায় ওড়না পেঁচিয়ে এক কিশোরীর আত্মহত্যা
প্রতীকী ছবি

হাবিল উদ্দিন বাঘা রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা পৌরসভার ২নং ওয়ার্ডের পাকুড়িয়া (বেলালের মোড়) এলাকায় ভিকটিম ইসরাত জাহান সুমি(১৭) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়,বৃহষ্প্রতিবার দিবাগত রাতে পরিবারের সবার অগোচরে সে নিজ বসতঘরে ফ‍্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। 

ভিকটিমের বাবা জহুরুল ইসলাম জানায়, শুক্রবার (১০ অক্টোবর ) সকাল ৮টার দিকে অনেক ডাকাডাকি করলেও কোন সাড়াশব্দ না পেয়ে বড় ছেলে ইমদাদুল ইসলাম এবং স্থানীয় কিছু লোকজনের সহায়তায় শয়ন কক্ষের জানালা ভেঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখে জানালা দিয়ে রুমের ভিতর প্রবেশ করে ওড়নার গিট খুলে নিচে নামায়। 

 এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ ফ ম আসাদুজ্জামান  জানান, এঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করে লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরন করা হয়েছে। ভিকটিমের আত্মীয়-স্বজনসহ স্থানীয় লোকজনদের প্রদত্ত তথ্য মোতাবেক ভিকটিম প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে মর্মে ধারণা করা যাচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️