আড়ানী পৌরসভার ভিজিএফের চাল বিতরণ

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দুস্থ পরিবারের মাঝেভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে।

আড়ানী পৌরসভার ভিজিএফের চাল বিতরণ

হাবিল উদ্দিন বাঘা রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দুস্থ পরিবারের মাঝেভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) সকাল ৯ টায় আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাবিহা সুলতানা ডলি এ কার্যক্রমের উদ্বোধন করনে।

জানা যায়, পৌরসভার ৯টি ওয়ার্ডে ১০ কেজি হারে মোট ৩ হাজার ৮১ জন হতদরিদ্র পরিবারের মাঝে বরাদ্দকৃত  বিজিএফ-এর চাল বিতরন করা হয়েছে। আড়ানী পৌরসভার উদ্যোগে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রনালয় বাস্তবায়নে

২০২৪-২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় আসন্ন ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে এ চাল বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার  সহকারি প্রকৌশলী সোহেল রানা,আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বিল্টু, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন লিটন, রাজশাহী জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মিলন প্রাং, পৌর জামায়াতে ইসলামীর আমির মনিরুল আযম জিনজু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, পৌরসভার কর্মকর্তা- কর্মচারী ও বিএনপি এবং জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত আড়ানী পৌর প্রশাসক সাবিহা সুলতানা ডলি বলেন, পৌরসভার আওতায় ৯টি ওয়ার্ডের অসহায় দুস্থদের মাঝে ভিন্ন ভিন্ন ৯টি বুথের মাধ্যমে সুষ্ঠ সুন্দর পরিবেশে সুশৃঙ্খল ভাবে তালিকা অনুযায়ী ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️