গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আবুল কাশেম (৫৫) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন

গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আবুল কাশেম (৫৫) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রহনপুর-নাচোল রেলপথের হিরুপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার নুনগোলা মহল্লার নুর মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,রাজশাহী থেকে রহনপুরগামী কমিউটার ট্রেনটি রহনপুর পৌর এলাকার হিরুপাড়া রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক আবুল কাশেম ঘটনাস্থলেই মারা যান। এ সময় ট্রেনের ধাক্কায় তার ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায়।

এ বিষয়ে কর্তব্যরত রেলস্টেশন মাস্টার মানসুরা খাতুন জানান, রেলক্রসিংয়ের এ দুর্ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি। তবে দুর্ঘটনাকবলিত কমিউটার ট্রেনটির ইঞ্জিনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনটি নির্ধারিত সময়ের আধাঘণ্টা দেরিতে ঈশ্বরদীর উদ্দেশ্যে রহনপুর ছেড়ে গেছে বলে তিনি জানান।

গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার রাকিব উদ্দিন জানান, রহনপুর রেলওয়ে স্টেশনের জিরো পয়েন্ট থেকে দুই কিলোমিটার দূরে হিরুপাড়া এলাকায় এই দুর্ঘটনার খবর পেয়ে আমরা সেখানে যাই এবং ক্ষতিগ্রস্ত ট্রাক্টরসহ মরদেহ উদ্ধার করি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️