গোমস্তাপুরে কিশোর ভ্যানচালক হত্যা মামলার পর দুইজন গ্রেপ্তার

হত্যা মামলার পর সন্দেহভাজন ২ জন আসামি কে গ্রেপ্তার করেছে র‌্যাব

গোমস্তাপুরে কিশোর ভ্যানচালক হত্যা মামলার পর দুইজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কিশোর ভ্যানচালক পারভেজ আলী (১৪) হত্যা মামলার পর সন্দেহভাজন ২ জন আসামি কে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শুক্রবাড়ী এলাকার আজাহার আলীর ছেলে বদিউজ্জামান (৩২) ও উদয় নগর এলাকার তরিকুল ইসলামের ছেলে আলী হাসান সনি (১৯)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ৩ এপ্রিল বুধবার রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেলাল বাজারে অভিযান পরিচালনা করে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

এ সময় কিশোর ভ্যানচালক অপহরণ পূর্বক ক্লুলেস হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহভাজন ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। 

উল্লেখ্য, গত ৩১ মার্চ সন্ধ্যা ৭ টার দিকে কিশোর ভ্যানচালক পারভেজ ভ্যান নিয়ে ভাড়া মারার জন্য বাড়ি থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে অপহরণ পূর্বক নৃশংসভাবে হত্যা করে। ঘটনার পর থেকেই র‌্যাব এই হত্যাকান্ড সংক্রান্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। 

কিশোর ভ্যানচালককে হত্যা করে তার মরদেহ গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের সাবেক মেম্বার জাকারিয়ার আম বাগান ও আখ ক্ষেতের পশ্চিম পাশে পাঁকা রাস্তা সংলগ্ন স্থানে ফেলে রাখে। 

এ ঘটনায় নিহতের বাবা দুলাল আলী বাদী হয়ে গোমস্তাপুর থানায় ৩ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এই হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার করার জন্য র‌্যাব এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। 

গ্রেপ্তারকৃত আসামিদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️