চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের কিশোর গ্যাং লিডার হিসেবে খ্যাত মো. রিশানকে গ্রেফতার করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার

চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের কিশোর গ্যাং লিডার হিসেবে খ্যাত মো. রিশানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ আগষ্ট) রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতার রিশানের বিরুদ্ধে ককটেলবাজি,লুটপাট ও হত্যাচেষ্টাসহ ৪টি মামলা রয়েছে বলে জানা গেছে। গ্রেফতার রিশান ইসলামপুর ইউনিয়নে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য জিয়াউর রহমানের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন,গোপন তথ্যে বুধবার রাতে শহরের পুরাতন বাজার এলাকায় এসআই আব্দুল হাই এর নেতৃত্বে অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার মো. রিশানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️