নাচোলে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বিজয় দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নাচোলে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বিজয় দিবস পালিত

আবুল হোসেন নাচোল প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ আগস্ট) বিকেলে নাচোল ডাকবাংলো চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ ইয়াকুব আলীর সভাপতিত্বে এবং পৌর আমীর মাওলানা মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ইয়াহিয়া খালেদ।

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ইয়াহিয়া খালেদ বলেন,"জুলাই গণঅভ্যুত্থান ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়, যেখানে দেশের ছাত্র-জনতা ও জনগণ একদলীয় ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছিল। আজ যখন দেশ পুনরায় স্বৈরাচারী ও একনায়কতান্ত্রিক দুঃশাসনের কবলে, তখন আবারও প্রয়োজন সেই গণজাগরণ, প্রয়োজন ইসলামী মূল্যবোধভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করা। জামায়াতে ইসলামী সেই ঐতিহাসিক ধারার উত্তরসূরি হিসেবে গণমানুষের পাশে রয়েছে এবং থাকবে ইনশাআল্লাহ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর জামায়াতের নাইবে আমীর ডা. রফিকুল ইসলাম, পৌর সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা মোবারক হোসেনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।গণমিছিলটি ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️