চাঁপাইনবাবগঞ্জে এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার বিতরণ

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম গোমস্তাপুর উপজেলার চকপুস্তম এলাকার শিশু সদনে অসহায় ও এতিম শিশুদের মধ্যে এ উপহার সামগ্রী বিতরণ করেন।
নতুন পোশাক এবং ঈদের দিনের উন্নত খাদ্য পরিবেশনের জন্য পোলাওয়ের চাল, সেমাই, তৈলসহ সহায়ক খাদ্য উপকরণ নিয়ে হাজির হন শিশুদের দরজায় এবং তাদের ন্যূনতম ঈদের দিনের চাহিদা মেটানোর চেষ্টা করেন।
আজ বুধবার সকালে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেষে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এতিমদের মুখে একটুখানি হাসি ফোটাতে পারা এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। এই শিশুরাই আমাদের সমাজের অংশ, তাদের আনন্দই আমাদের প্রকৃত অভিপ্রায় ও চাওয়া।
তিনি আরও বলেন, আমরা সবাই নিজেদের অবস্থান থেকে যদি এভাবে এগিয়ে আসি, তাহলে এই শিশুরা আর নিজেকে একা ও অসহায় ভাববে না।
বিজিবির এই উদার ও জনহিতকর কর্মকাণ্ডে বিজিবি’র ভাবমূর্তি বেসামরিক অঙ্গনে বহুল প্রশংসিত হয়েছে।




