নবীগঞ্জে নদী থেকে বালু উত্তোলনের দায়ে জরিমানা

হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নবীগঞ্জে নদী থেকে বালু উত্তোলনের দায়ে জরিমানা

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলার তাজাবাদ মৌজায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(ক) ও ৫(ক) ধারায় তিনি এ দণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, নদীর তীর ভাঙনের ঝুঁকি থাকা সত্ত্বেও কুশিয়ারা নদীর তলদেশ থেকে পাম্পের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দেয়। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।

অভিযানে কিশোরগঞ্জ জেলার হাজী সুনাই মিয়ার ছেলে মো. রিটন মিয়াকে দায়ী করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। উদ্ধার করা বালু স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে তা সরকারি নিয়মে নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️