টানা তিন দিন বন্ধ চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা-চট্টগ্রামগামী বাস চলাচল

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধের আজ তৃতীয় দিন অতিবাহিত হলো।

টানা তিন দিন বন্ধ চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা-চট্টগ্রামগামী বাস চলাচল

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধের আজ তৃতীয় দিন অতিবাহিত হলো।

বৃহস্পতিবার রাত ১০টা থেকে মালিকপক্ষ বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে কেবল একতা ট্রান্সপোর্টের বাস এবং লোকাল সার্ভিস সীমিতভাবে চললেও অন্যান্য সকল পরিবহনের দূরপাল্লার বাস বন্ধ রয়েছে।এর আগে গত রবিবার চালক, হেলপার ও সুপারভাইজাররা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বাস চলাচল বন্ধ করেছিলেন।

পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বেতন-ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ায় বাস চলাচল স্বাভাবিক হয়। কিন্তু মালিকপক্ষ দাবি করছে, চালকরা আলোচনার শর্ত ভঙ্গ করে যত্রতত্র যাত্রী তোলা এবং অতিরিক্ত ভাতা দাবি করছেন। এই প্রতিবাদে ফের বাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

দূরপাল্লার বাস বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। অনেক যাত্রীকে লোকাল বাসে দীর্ঘ ভ্রমণের বাধ্যতা নিতে হচ্ছে। বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, পূর্বে বুকিং করা টিকিটের টাকাও ফেরত দেওয়া হচ্ছে। কাউন্টারে এসে অনেক যাত্রী হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। ভুক্তভোগী যাত্রীরা জানান, মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের কারণে বারবার তারা ভোগান্তির শিকার হচ্ছেন।যাত্রীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️